Quran translations in many languages

Bengali Quran

At-Tîn

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

[95:1]

শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,

[95:2]

এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,

[95:3]

এবং এই নিরাপদ নগরীর।

[95:4]

আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।

[95:5]

অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।

[95:6]

কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।

[95:7]

অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?

[95:8]

আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?