Quran translations in many languages

Bengali Quran

Al-Aʽlâ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

[87:1]

আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন

[87:2]

যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

[87:3]

এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন

[87:4]

এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,

[87:5]

অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।

[87:6]

আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না

[87:7]

আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।

[87:8]

আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।

[87:9]

উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,

[87:10]

যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,

[87:11]

আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,

[87:12]

সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।

[87:13]

অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।

[87:14]

নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়

[87:15]

এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।

[87:16]

বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,

[87:17]

অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।

[87:18]

এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;

[87:19]

ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।