Quran translations in many languages

Bengali Quran

Al-Hâqqah

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

[69:1]

সুনিশ্চিত বিষয়।

[69:2]

সুনিশ্চিত বিষয় কি?

[69:3]

আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?

[69:4]

আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।

[69:5]

অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।

[69:6]

এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ,

[69:7]

যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারাঅসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।

[69:8]

আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি?

[69:9]

ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।

[69:10]

তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।

[69:11]

যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।

[69:12]

যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।

[69:13]

যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার

[69:14]

এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে,

[69:15]

সেদিন কেয়ামত সংঘটিত হবে।

[69:16]

সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।

[69:17]

এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহনকরবে।

[69:18]

সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।

[69:19]

অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।

[69:20]

আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।

[69:21]

অতঃপর সে সুখী জীবন-যাপন করবে,

[69:22]

সুউচ্চ জান্নাতে।

[69:23]

তার ফলসমূহ অবনমিত থাকবে।

[69:24]

বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।

[69:25]

যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।

[69:26]

আমি যদি না জানতাম আমার হিসাব!

[69:27]

হায়, আমার মৃত্যুই যদি শেষ হত।

[69:28]

আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না।

[69:29]

আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।

[69:30]

ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও,

[69:31]

অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।

[69:32]

অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।

[69:33]

নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।

[69:34]

এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।

[69:35]

অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।

[69:36]

এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।

[69:37]

গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।

[69:38]

তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।

[69:39]

এবং যা তোমরা দেখ না, তার-

[69:40]

নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।

[69:41]

এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।

[69:42]

এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।

[69:43]

এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।

[69:44]

সে যদি আমার নামে কোন কথা রচনা করত,

[69:45]

তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,

[69:46]

অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।

[69:47]

তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।

[69:48]

এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।

[69:49]

আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।

[69:50]

নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।

[69:51]

নিশ্চয় এটা নিশ্চিত সত্য।

[69:52]

অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।