Quran translations in many languages

Bengali Quran

An-Naba’

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

[78:1]

তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?

[78:2]

মহা সংবাদ সম্পর্কে,

[78:3]

যে সম্পর্কে তারা মতানৈক্য করে।

[78:4]

না, সত্ত্বরই তারা জানতে পারবে,

[78:5]

অতঃপর না, সত্বর তারা জানতে পারবে।

[78:6]

আমি কি করিনি ভূমিকে বিছানা

[78:7]

এবং পর্বতমালাকে পেরেক?

[78:8]

আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,

[78:9]

তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,

[78:10]

রাত্রিকে করেছি আবরণ।

[78:11]

দিনকে করেছি জীবিকা অর্জনের সময়,

[78:12]

নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।

[78:13]

এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।

[78:14]

আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,

[78:15]

যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।

[78:16]

ও পাতাঘন উদ্যান।

[78:17]

নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।

[78:18]

যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।

[78:19]

আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।

[78:20]

এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।

[78:21]

নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,

[78:22]

সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।

[78:23]

তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।

[78:24]

তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;

[78:25]

কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।

[78:26]

পরিপূর্ণ প্রতিফল হিসেবে।

[78:27]

নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।

[78:28]

এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।

[78:29]

আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।

[78:30]

অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।

[78:31]

পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।

[78:32]

উদ্যান, আঙ্গুর,

[78:33]

সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।

[78:34]

এবং পূর্ণ পানপাত্র।

[78:35]

তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।

[78:36]

এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,

[78:37]

যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।

[78:38]

যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।

[78:39]

এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক।

[78:40]

আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।