Quran translations in many languages

Bengali Quran

Ar-Rahmân

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

[55:1]

করুনাময় আল্লাহ।

[55:2]

শিক্ষা দিয়েছেন কোরআন,

[55:3]

সৃষ্টি করেছেন মানুষ,

[55:4]

তাকে শিখিয়েছেন বর্ণনা।

[55:5]

সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।

[55:6]

এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।

[55:7]

তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।

[55:8]

যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।

[55:9]

তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।

[55:10]

তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।

[55:11]

এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ।

[55:12]

আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।

[55:13]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

[55:14]

তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে।

[55:15]

এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।

[55:16]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

[55:17]

তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক।

[55:18]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:19]

তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।

[55:20]

উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।

[55:21]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:22]

উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল।

[55:23]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:24]

দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রনাধীন)

[55:25]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:26]

ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল।

[55:27]

একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।

[55:28]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:29]

নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন।

[55:30]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:31]

যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু’টি উদ্যান।

[55:32]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:33]

উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।

[55:34]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:35]

উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন।

[55:36]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:37]

উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।

[55:38]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:39]

তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে।

[55:40]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:41]

তথায় থাকবে আনতনয়ন রমনীগন, কোন জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি।

[55:42]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:43]

প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ।

[55:44]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:45]

সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে?

[55:46]

হে জিন ও মানব! আমি শীঘ্রই তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব।

[55:47]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:48]

হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না।

[55:49]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:50]

ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না।

[55:51]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:52]

যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মত হয়ে যাবে।

[55:53]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:54]

সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন।

[55:55]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:56]

অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে; অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে।

[55:57]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:58]

এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত।

[55:59]

তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে।

[55:60]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:61]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:62]

এই দু’টি ছাড়া আরও দু’টি উদ্যান রয়েছে।

[55:63]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:64]

কালোমত ঘন সবুজ।

[55:65]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:66]

তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।

[55:67]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:68]

তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার।

[55:69]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:70]

সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ।

[55:71]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:72]

তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ।

[55:73]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:74]

কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।

[55:75]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:76]

তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে।

[55:77]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:78]

কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।